বর্তমান পরিপ্রেক্ষিত

যতারপুর ক্রিকেট লীগে আলমপুর ক্রিকেট একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

March 05, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট লীগ-২০২৪(সিজন ৩) এর আলমপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকেলে যতারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আলমপুর ক্রিকেট একাদশ ২২ রানে যতারপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই যতারপুর। আলমপুর প্রথমে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে।দলের পক্ষে সানি সর্বোচ্চ ৪৫ এবং শাওন ২৫ রান করে।

জবাবে খেলতে নেমে যতারপুর ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়।যতারপুরের পক্ষে সাদ্দাম ২৮ রান করে। খেলায় সানি ম্যান অব দ্যা ম্যাচ এবং শাওন গেম চেঞ্জার পুরস্কার লাভ করেন।খেলা পরিচালনা করেন আনোয়ার এবং রিমন।ধারাভাষ্যকার লাবিব আহম্মেদ। পুরুস্কার দেন যতারপুরের ক্রিকেট প্রেমি সজীব এবং লুকমান।