বর্তমান পরিপ্রেক্ষিত

যথাযথ মর্যাদায় মেহেরপুরেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

By মেহেরপুর নিউজ

February 21, 2023

মেহেরপুর নিউজ:

যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার দিনের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটের সময় মেহেরপুর পৌরসভা শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধাের পক্ষে আবুল কাশেম, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদ, মেহেরপুর জেলা আনসার কমান্ডেন্ট মোহাম্মদ সাহাদাত হোসেন আনসার ও গ্রাম প্রতিরক্ষার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদ এরপর পর্যায়ক্রমে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মেহেরপুর শহর আওয়ামী লীগ, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী, মেহেরপুর পাবলিক লাইব্রেরী, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার, গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ, ছহিউদ্দীন ডিগ্রী কলেজ, রেড ক্রিসেন্ট সোসাইটি, মেহেরপুর সমবায় বিভাগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর,মেহেরপুর জেলা ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে রাত এগারোটার পর থেকে শহীদ বেদিতে পুষ্পমালা অর্পণ করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে সমবেত হন।