বর্তমান পরিপ্রেক্ষিত

যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ :

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে শেখ রাসেলের জন্মদিন। শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সোমবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমী চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সরকারি কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে পল্লব ভট্টাচার্য, আনসার ও ভিডিপির পক্ষে জেলা কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, এলজিইডির পক্ষে আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপনকুমার খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামন , মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী সমাজসেবা অধিদপ্তর এর পক্ষে, মেহেরপুর জেলা মৎস্য অফিস এর পক্ষে মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়াসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়।