বর্তমান পরিপ্রেক্ষিত

যশোরে ডাক্তার প্রহৃত হওয়ার প্রতিবাদে মেহেরপুরে ডাক্তারদের ২ঘন্টা কর্মবিরতি

By মেহেরপুর নিউজ

June 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৯ জুন) নিউজ ডেস্ক:

যশোর জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় ডাঃ গোলাম কিবরিয়ার উপর হামলার প্রতিবাদে আজ শনিবার মেহেরপুর জেলা বিএমএর উদ্যোগে মেহেরপুরের চিকিৎসকরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে । কর্ম বিরতি চলাকালীন সময় কোন চিকিৎসক রোগি দেখেননি । আগামীকাল ও ২ ঘন্টা কর্ম বিরতিসহ কালো ব্যাজ ধারণ কর্মসুচী পালন করা হবে বলে জানিয়েছেন বিএম এর নেতৃবৃন্দরা। এর আগে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে বিএমএ’র সভা অনুষ্ঠিত হয় । রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ, সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, ডাঃ নাজমুল আলম , ডাঃ তাপস কুমার, ডাঃ হাসান আলী প্রমুখ ।