মেহেরপুর নিউজ, ২৮ এপ্রিল : মেহেরপুর সিআইডির পরিদর্শক মোঃ হাসান ইমাম মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় যশোর কুষ্টিয়া অঞ্চলের মধ্যে ১ম স্থান অর্জন করায় পুরস্কৃত হয়েছেন।
রবিবার সকালে ঢাকা সিআইডি কনফারেন্স মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান করা হয়। সিআইডির অতিরিক্তি আইজিপি শেখ হিমায়েত হোসেন উপস্থিত থেতে পুরস্কার তুলে দেন। এসময় সিআইডির উচ্চ পদস্থ কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গত বছর হাসান ইমাম যশোর ও কুষ্টিয়া অঞ্চলে ২য় স্থানের পুরস্কার লাভ করেছিলেন। হাসান ইমাম দীর্ঘদিন যাবত মেহেরপুরে বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।