বর্তমান পরিপ্রেক্ষিত

যাত্রা শিল্পী মিতাকে সংবর্ধনা

By Meherpur News

April 15, 2019

মেহেরপুর নিউজ, ১৫ এপ্রিল : মেহেরপুর প্রান্তিক নাট্য গোষ্ঠির উদ্যোগে যাত্রা শিল্পী শাহানাজ বেগম মিতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার রাতে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রান্তিক নাট্য গোষ্ঠির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল্টু সংবর্ধিত শিল্পী শাহানাজ বেগম মিতা হাসির হাতে ক্রেষ্ট তুলে দেন।

এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান, অরণির সভাপতি নিশান সাবের প্রমুখ।