বর্তমান পরিপ্রেক্ষিত

যাত্রা শুরু করল মৌ বুটিক শপ এন্ড বিউটি পার্লার

By মেহেরপুর নিউজ

December 31, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে মৌ বুটিক শপ এন্ড বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে ফিতা কেটে মৌ বুটিক শপ এন্ড বিউটি পার্লারের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌ বুটিক শপ এন্ড বিউটি পার্লারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন এর সিনিয়র অফিসার মাহমুদা, মেহেরপুর জেলা উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম এনামুল আজিম রাশেদ, মৌ বুটিক শপ এন্ড বিউটি পার্লারের স্বত্বাধিকারী মাহাজাবিন তিথি। পরে সেখানে কেক কাটা এবং দোয়া অনুষ্ঠিত হয়।