বর্তমান পরিপ্রেক্ষিত

যাদবপুরে ক্ষ্যাপা কুকুরের কামড়ে মহিলা সহ ৬ জন আ-হ-ত

By মেহেরপুর নিউজ

September 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামে ক্ষ্যাপা কুকুরের কামড়ে মহিলা সহ ৬ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, সীমা খাতুন,কামিনী খাতুন, রওশন আরা খাতুন সহ ছয় জনকে আহত করে একটি ক্ষ্যাপা কুকুর। আহত রুহুল আমিন যাদবপুর দক্ষিণ পাড়ার মামলত মোল্লার ছেলে, জাহাঙ্গীর হোসেন জালাল উদ্দিন জেলুর ছেলে, সীমা খাতুন জামাই পাড়ার শরিফুলের মেয়ে, কামিনী খাতুন স্কুল পাড়ার আমিন উদ্দিনের মেয়ে রওশন আরা খাতুন বাবুর আলীর স্ত্রীর।

বুড়িপতি ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন লালটু জানান, সকালের দিকে ওই সকল ব্যক্তিরা বাড়িতে কাজ করার সময় ক্ষ্যাপা কুকুর তাদের উপর আক্রমণ চালায়। একই সাথে ক্ষ্যাপা কুকুরটি ৩ টি ছাগলক কামড়ে দেয়। লালটু আরো জানান, পরে গ্রামবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।