বর্তমান পরিপ্রেক্ষিত

যাদবপুরে পাটখড়ির গাদায় অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

March 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার দিকে যাদবপুর গ্রামে মিজানুর রহমান মিজার পাটখড়ির গাদায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে যাদবপুর গ্রামের আলহামদুর ছেলে মিজানুর রহমান মিজার বাড়ির পাশে গাদা দিয়ে রাখা পাটখড়িতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাট খড়ি পুড়ে যায় খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌছাবার পূর্বেই স্হানীয়রা আগুন নিভিয়ে ফেলে।