বর্তমান পরিপ্রেক্ষিত

যাদবপুরে প্রকাশ্য দিবালোকে একটি বাড়িতে চুরি

By মেহেরপুর নিউজ

May 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর, ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ২৪ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে যাদবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আশরাফুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে ।

জানা গেছে দুপুরের দিকে আশরাফুলের বাড়ির লোকজন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চোর ঘরে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে ৪ ভরি সোনার অলংকার, নগদ ২৪ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে কেটে পড়ে। এ ঘটনার মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।