বর্তমান পরিপ্রেক্ষিত

যাদবপুরে মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে,যাদবপুর মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা যাদবপুরের দুটি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন লালটু।

এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ গনি, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান ,বীর মুক্তিযোদ্ধা মাহাতাব আলি, নাসির উদ্দিন, রুহুল মোল্লা ,শফিকুল ইসলাম, আব্দুল মতিন, রফিকুল ইসলাম ,নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।