বর্তমান পরিপ্রেক্ষিত

যাদুখালিতে আওয়ামী লীগের জনসভাকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 26, 2021

মেহেরপুর নিউজ:

আগামী ৫ মার্চ বিকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালি ফুটবল খেলার মাঠে আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দীন, মোঃ শফিকুল মাস্টার,জুয়েল রানা,লালন সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। জনসভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।