রাজনীতি

যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে জাতি তাদের কখনও ক্ষমা করবে না–এ্যাড. মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

April 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল:

মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী বলেছেন, যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করছে জাতি তাদের কখনও ক্ষমা করবে না। এ্যাড. মিয়াজান আলী  মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাড. খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রূপক, সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।

এর আগে হরতালের বিরুদ্ধে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী  ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।