বর্তমান পরিপ্রেক্ষিত

যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ

By মেহেরপুর নিউজ

February 08, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগতদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম।অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী উম্মে আয়মান উষ্ণ ,তাসমিন ইসলাম তমা। স্বাগত বক্তব্য রাখেন যুগিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত হোসনে, সুরভী খাতুন,মফিজুর রহমাম,রুমকি খাতুন,ফরিদুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমূখ। পরে সেখানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবং বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা সরঞ্জাম প্রদান করা হয়। এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে এর আগে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধ কর ডিসপ্লে প্রদর্শন করেন। বিপুল পরিমাণ শিক্ষার্থীসহ গ্রামবাসী মনমুগ্ধকর ডিসপ্লে প্রত্যক্ষ করেন। এর আগে সকালে অতিথিবৃন্দ যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে এসে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ফুল ছিটিয়ে বরণ করে নেন।