বর্তমান পরিপ্রেক্ষিত

যুব উদ্যোক্তা ফোরামের মডারেটর আইনুন্নাহের চন্দ্রহার কারখানা উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 03, 2023

মেহেরপুর নিউজ:

যুব উদ্যোক্তা ফোরামের মডারেটর আইনুন্নাহের চন্দ্রহার কারখানা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে চন্দ্রহার কারখানা উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে.এম.জাহিদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চন্দ্রহার কারখানা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম কোর্ডিনেটর লক্ষন বাহাদুর,মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু