মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার বিকালের দিকে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুরের সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, মাহমুদা খাতুন,ইয়ারুল ইসলাম প্রমূখ। পরে বিপ্লব কুমার কুন্ডু, বজলুর রহমান,ইয়ারুল ইসলাম, মহব্বত আলিকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।