বর্তমান পরিপ্রেক্ষিত

যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডুকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মুজিবনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে সকালের দিকে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও মুজিবনগর অফিসার্স ক্লাবের সভাপতি সুজন সরকারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বায়জিদ, সমাজসেবা কর্মকর্তা আবদুর রব, আইসিটি কর্মকর্তা এনাম আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিপ্লব কুমার কুন্ডু কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।বিপ্লব কুমার কুন্ডু দীর্ঘদিন যাবত মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে তার দায়িত্ব পালন করেন।