বর্তমান পরিপ্রেক্ষিত

যুব দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 01, 2021

 মেহেরপুর নিউজ:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার রাতে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী শিল্পী ফৌজিয়া আফরোজ তুলি, রেক্সোনা আক্তার,এম সাইদুর রহমান প্রমূখ সঙ্গীত পরিবেশন করেন।

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, নোভেল, বজলুর রহমান প্রমূখ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।