বর্তমান পরিপ্রেক্ষিত

রংমহলের অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্হ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গাংনীর এমপি

By মেহেরপুর নিউজ

April 07, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য এ এস এম নাজমুল হক সাগর গাংনী উপজেলার রংমহল গ্রামে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্হ ইব্রাম খাঁর পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

রবিবার দুপুরের দিকে সংসদ সদস্য এসএম নাজমুল হক সাগর ক্ষতিগ্রস্ত রংমহল গ্রামের ইব্রাম খাঁর বাড়িতে যান। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সংসদ সদস্য তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা তার সাথে ছিলেন। আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড ইব্রাম খাঁর বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।