মেহেরপুর নিউজ:
মেহেরপুর গাংনী উপজেলার রং মহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
সোমবার ভোরের দিকে রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ২৮ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৫ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।জানাগেছে রংপুর সীমান্ত ফাঁড়ির নায়ক নিয়াজ মাহমুদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ফেন্সিডিল ও ১ হাজার ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।