বর্তমান পরিপ্রেক্ষিত

রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

By মেহেরপুর নিউজ

December 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসএমসি’র সহ-সভাপতি মাবুদ হোসেনের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন রঘুনাথপুর কলোনী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, পি টি এ,র সভাপতি আবুল কালাম, সদস্য শাকিলা খাতুন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।পরে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৩ এর ফলাফল ঘোষণা করা হয়।