মেহেরপুর নিউজঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তীর উদ্যোগে আলোচনা সভা, কবিতা পাঠের আসর ও রবীন্দ্র সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকালে সুশীল চক্রবর্তীর বাসভবনে প্রতি বছরের ন্যায় এ বছরেও দিবসটি পালন করা হয়। সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ড.গাজী রহমান, আবুল হাশেম, আনিসুর রহমান, শহিদুল ইসলাম এ্যাড; মিজানুর রহমান প্রমূখ। পরে সেখানে রবীন্দ্র সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। সংগীত ও আবৃতি পরিবেশন করেন বাঁশরী মোহন দাস, সাজিদ আহমেদ, জিৎ কর্মকার, মতিয়ার রহমান, আমজাদ হোসেন প্রমূখ।