বর্তমান পরিপ্রেক্ষিত

রমযান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে রমযান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে রাখার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেল সুপার কামরুল ইসলাম, তহ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আসন্ন পবিত্র রমজান মাসে বিশেষকরে কাঁচা ঝাল, পিয়াজ, শষার ব্যাপারে ব্যাপক নজরদারী করার ব্যাপারে আলোচনা করা হয়। সাথে সাথে রমজান মাসে বাজার মনিটরিং করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।