বর্তমান পরিপ্রেক্ষিত

রাজনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আহত

By মেহেরপুর নিউজ

October 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আহত হয়েছে। বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে জিহাদ এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো-ড-১৪-৭৯১৬ নাম্বরের একটি ট্রাক মেহেরপুর আসার পথে রাজনগরের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এসময় দ্রুতগামী ট্রাকটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে ট্রাক চালক আব্দুল খালেক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমঝুপির একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ট্রাকের সম্মুখভাগে ব্যাপক ক্ষতি হয়েছে।