রাজনীতি

রাজনগর থেকে আটক দুই জোট নেতার ৪ বছরের কারাদন্ড

By মেহেরপুর নিউজ

December 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর: মেহেরপুরের রাজনগর থেকে আটক ১৮ দলীয় জোটের দু’কর্মীর ২ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।কারাদন্ডপ্রাপ্তরা হলেন,১৮ দলীয় জোটের স্থানীয় পর্যায়ের নেতা ও পল্লী চিকিৎসক ডা: আলিহিম ও মোমিন। আজ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর সহকারী কমিশনার(ভূমি) ফরিদ হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশের রায় প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে,আটক দু’জনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা প্রদান করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এছাড়া আটক বাকীদের বিভিন্ন মামলায় আটক দেখিয়েছে পুলিশ।