বর্তমান পরিপ্রেক্ষিত

রাজনগর দাখিল মাদ্রাসায় আইসিটি ল্যাব ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 19, 2021

মেহেরপুর নিউজ:

জাইকার অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসায় আইসিটি ল্যাব ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম নাম ফলক উন্মোচন করে আইসিটি ল্যাব ভবনের উদ্বোধন করেন।

এ সময় সেখানে দু’আ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাইকা প্রতিনিধি নুরুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন। জাইকার ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে রাজনগর মাদ্রাসায় আইসিটি ল্যাব ভবন নির্মাণ করা হয়।