টপ নিউজ

রাজাকারমুক্ত আওয়ামী লীগ চাই.. শেখ হাসিনার জন্ম বার্ষিকী অনুষ্ঠানে  এম এ খালেক

By মেহেরপুর নিউজ

September 28, 2019

মেহেরপুর নিউজ :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ দেশকে এমন এক স্তরে পৌছে দিয়েছে যে আমাদের দেশকে এখন আর কেউ তলা বিহিন ঝুড়ি বলতে পারে না। আমাদের দেশ আজ অনেক উন্নত দেশের কাতারে পৌছে গেছে শুধু মাত্র আমাদের জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে।

শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন দেশকে ও দলকে উন্নত করার জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে অনেক আগেই জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় তিনি দূর্নীতির বিরোধী কার্যক্রমের সাথে সাথে নিজ দলের ভিতরেও শুদ্ধি অভিযান শুরু করেছেন তিনি আগামী ২৭ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে বলেন, আমাদের দলের ভিতরে যেমন শুদ্ধি অভিযান চলছে তেমনই আমাদেরও তৃণমুল পর্যায় থেকে ত্যাগী নেতা কর্মীদের জায়গা করে দিতে হবে।

তিনি বলেন আমাদের আওয়ামী লীগ যাতে রাজাকার মুক্ত হাইব্রিড মুক্ত হয় সে জন্য আমাদের নেতা কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই গাংনী উপজেলা আওয়ামী লীগে এমন কোন নেতৃত্ব যাতে না আসে যাতে করে দল অথর্ব হয়ে পড়ে।

তাই আমাদের যোগ্য নেতা নির্বাচিত করতে হবে। যারা দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে। তবেই আমাদের দল রাজাকার মুক্ত হাইব্রিড মুক্ত দল পাবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করে দেশকে উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক হাজি শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কৃষ বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিবুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, ইয়াছিন রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, সাবেক এমপি মকবুল হোসেন এর একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, কাজিপুর ইউপি আওয়ামী লীগ নেতা আঃ আলিম, তুষার ইমরান, সহ সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সু স্বাস্থ্য কামনা দেশের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হাজি শফি কামাল পলাশ। পরে নেতা কর্মীরা জন্মদিনের কেক কেটে একে অপরের মুখে তুলে দেন