মেহেরপুর নিউজ, ২৭ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গুচ্ছ গ্রামের মাঠে প্রকাশ্যে দিবালোকে দেড় বিঘা জমিতে লাগানো কপি টাক্টার দিয়ে চষে নষ্ট করে দেওয়া হয়েছে।
বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজাপুর গুচ্ছ গ্রামের কিতাব আলীর ছেলে জমিরুল আলী একই এলাকার আবুল কাশেমের নিকট থেকে দেড় বিঘা জমি লীজ নিয়ে কপির আবাদ করে। এদিন বিকালে বারকপুর গ্রামের সুজনের ছেলে ভাষান এবং একই এলাকার রাজ্জাক, বাবু এ জমি দখলের জন্য ট্রাক্টার দিয়ে চাষ করেন। এ ঘটনায় কিতাব আরী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।