মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলায় শীতার্ত দুস্থ ও মানসিক প্রতিবন্ধী পাগলদের মাঝে কম্বল বিতরণ করেছে “টি এইচ এফ” নামক একটি নাট্য সংগঠন। “টি এইচ এফ” মূলতো ইউটিউব চ্যানেল ভিত্তিক একটি নাট্য সংগঠন হলেও ইউটিউব চ্যানেলে নাটক প্রকাশের পাশাপাশি “টি এইচ এফ” বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক কার্যক্রম পালন করে থাকে।
রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে মেহেরপুর সদর উপজেলা, কোর্ট মোড়, রড় বাজার, কাথুলি রোড়, ওয়াবদা মোড়, সরকারি হাসপাতাল, কোলার মোড়, চাদবিল, আমঝুপি প্রভৃতি স্থানে দুস্থ ও মানসিক প্রতিবন্ধী পাগলদের হাতে কম্বল তুলে দেয় “টি এইচ এফ” এর সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন “টি এইচ এফ” এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তানজীমুল ইসলাম , ব্যাবস্থাপনা পরিচালক শামীম হাসান খান খোকন ,আনোয়রুল হাসান, আনারুল ইসলাম, আসহাবুল হক , তাজুল ইসলাম , খোকন , মনিরুল ,মুন্না, মামলত, বাবু, নজরুল, আকসার, নাজিরুল, সামাদ, জুয়েল, মাহফুজ প্রমুখ।