মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণসংযোগ। মঙ্গলবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে গণসংযোগ ও কৃষকের মাচা পরিদর্শন করেন।
গণসংযোগ কালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তিনি কৃষকের মাচা পরিদর্শন করেন। এবং সোলার প্যানেল স্থাপনের স্থান নির্ধারণ করেন। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হায়াত, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ইউপি সদস্য ইসমাইল হোসেন,যুবলীগ নেতা সাজেদুর রহমান সাজু,লিওন, আবুল হাশেমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।