মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে হুসাইন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামে হুসাইনের বাড়িতে দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইনের রাধাকান্তপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে। জানা গেছে ঘটনার সময় হুসাইন মাঠে কাজ সেরে বাড়িতে এসে তার ভেজা জামা তারে টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।