মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার গভীর রাতে রাধাকান্তপুর গ্রামের বাজারে মফির সাইকেলের দোকান, মানিকের হোটেল এবং কারিজুল চা দোকান এর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে রাধাকান্তপুর বাজারে মানিকের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী চা এবং সাইকেলের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। অগ্নিকাণ্ড তিনটি দোকানে ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।