বর্তমান পরিপ্রেক্ষিত

রাধাকান্তপুর সড়কে সৌর বিদ্যুৎ স্টিট লাইট সংযোগের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে জাইকার সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর সড়কে সৌর বিদ্যুৎ স্টিট লাইট সংযোগের উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাধাকান্তপুর গ্রামের বিভিন্ন এলাকায় এসকল স্ট্রীট লাইট সংযোগ দেওয়া হয় নবনির্বাচিত মেম্বার মো: ইসমাইল হোসেন সৌর বিদ্যুৎ চালিত স্ট্রীট লাইটের সংযোগের উদ্বোধন করেন।

সৌর বিদ্যুৎ  স্টিটলাইট গুলি দিনের আলোতে বিদ্যুতের আকারে সৌর শক্তি  এবং সিস্টেমটি ধারণ করে। সন্ধ্যায়, সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে LED বাতিকে সক্রিয় করে, বহিরাগত আলোর উপর নির্ভর করে, ব্যাটারিতে সংরক্ষিত শক্তি ব্যবহার করে, স্থান আলোকিত করার জন্য প্রয়োজনীয় আলোর সরবরাহ করে।  এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।