বর্তমান পরিপ্রেক্ষিত

রাধিকানগর ঈদগা মাঠ সংস্কার করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 02, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার রাধিকানগর ঈদগা মাঠ সংস্কার করার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার শুভারাজপুর গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরনের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাধিকানগর ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।