বর্তমান পরিপ্রেক্ষিত

রামদাসপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের মাঠে বিল্ডিং তৈরির প্রতিবাদে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অর্ধেক জুড়ে বিল্ডিং তৈরি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বিকালের দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসী জানান, গ্রামের একমাত্র খেলার মাঠ এ মাঠের দক্ষিণ এবং উত্তর দিকে জমি থাকা সত্ত্বেও মাঠের অর্ধেক জুড়ে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে এতে করে এলাকার একমাত্র খেলার মাঠটি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি উঠতি বয়সী যুবকরা নানা ধরনের বিপথগামী হয়ে পড়ছে।

বক্তারা মাঠের দক্ষিণে অথবা উত্তর দিকে জমিতে বিল্ডিং করার দাবি জানান। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন মহসিন আলী, নজরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, রক্তিম প্রমুখ।