বর্তমান পরিপ্রেক্ষিত

রামনগর কাজীপুর পাড়া গ্রামের কবরস্থানের গাছ আগুন

By মেহেরপুর নিউজ

March 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা রামনগর কাজীপুর  গ্রামে গমের নাড়ায় জালানো আগুনে কবরস্থানের  গাছ পুড়ে গেছে। ওই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

জানা গেছে রামনগর কাজীপুর পাড়া গ্রামের আজিজুলের ছেলে হাফিজুর রহমান গ্রামের কবর স্থানের পাশে তার গমের জমিতে গম কাটার পর অবশিষ্ট নাড়ায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

ওই সময় আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী কবরস্থানে ছড়িয়ে পড়লে কবরস্থানের সমস্ত আম গাছ, বাঁশের ঝাড় সহ একাধিক কবর পুড়ে মাটি লাল হয়ে গেছে, কবরের ভিতর লাশের হাড় পর্যন্ত পুড়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং হাফিজুল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।