মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা রায়পুর গ্রামে একটি কাঁঠাল গাছে এক বোঁটায় ৯টি কাঁঠাল ধরেছে। বিল্লাল হোসেনের ছেলে মোস্তফার এ কাঁঠাল গাছটিতে ৯টি কাঁঠাল ধরেছে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোস্তফা প্রায় ৩০ বছর পূর্বে তার বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ রোপন করেন। কাঁঠাল গাছটি রোপন করার কয়েক বছর পর প্রায় প্রতিবছরে অসংখ্য কাঁঠাল ধরে।
এবারই প্রথম গাছটিতে শতাধিক কাঁঠাল আসার পাশাপাশি একটি বোঁটায় ৯ টি কাঁঠাল ধরেছে। গাছের মালিক মোস্তফা জানান, অত্যন্ত সুস্বাদু কাঁঠাল গাছটিতে এবারই প্রথম ৯টি কাঁঠাল ধরেছে।