বর্তমান পরিপ্রেক্ষিত

রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

September 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে বিবাহিত এবং অবিবাহিত যুবকদের মধ্যে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে রায়পুর মাঠে বৃষ্টিবিঘ্নিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়।

খেলা শেষে দুদলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এডভোকেট আব্দুল আল মামুন রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।