মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর মাঠে অনুষ্ঠিত রায়পুর ফুটবল টুর্নামেন্টে শিবপুর একাদশ ১ম দল হিসাবে ফাইনালে উঠেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় শিবপুর একাদশ প্রথমে পিছিয়ে পড়েও টাইব্রেকারে ৫-৪ গোলে গোপালপুর ভাই ভাই ক্লাবকেকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলায় প্রথম আর্ধের ১৯ মিনিটে মাথায় ডাস গোল করে গোপালপুর ভাই ভাই ক্লাবকে এগিয়ে নেন। দ্বিতীয়ারদের ১০ মিনিটের সময় বাদল গোল করে খেলায় সমতা ফেরান।
বাদলের সমতা সুচক গোলাটি করার পর গোপালপুর ভাইভাই ক্লাব অফ সাইডের দাবি তুলে খেলতে অস্বীকৃতি জানাই। প্রায ৮ মিনিট খেলা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলেও শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়াই।
টাইব্রেকারে শিবপুরের পক্ষে কামারা, সাগর, লিখন, সাব্বির এবং বাদল একটি করে গোল করেন গোপালপুরের পক্ষে রিপন, আজাদ, অভি এবং ডাস একটি করে গোল করেন। খেলায় শিবপুরের গোলরক্ষক নাঈম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মিয়াজান আলি, টুর্নামেন্ট কমিটির সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আয়োব হোসেন উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।