বর্তমান পরিপ্রেক্ষিত

রায়পুর জাগরণী ক্লাব ফুটবল টুর্নামেন্টে আমদহ একাদশ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

October 18, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর মাঠে অনুষ্ঠি রায়পুর ফুটবল টুর্নামেন্টে আমদাহ একাদশ তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।

শুক্রবার বিকালে মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়াটার ফাইনাল খেলায় আমদহ একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে হরিরামপুর সীমান্ত ক্লাবকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারাই শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারে গড়াই।টাইব্রেকারে আমদহ একাদশের হৃদয়, রানা, শাওন এবং জীবন একটি করে গোল করেন। হরিরামপুর সীমান্ত ক্লাবের তুষার, রিয়াজ এবং হাবিবুর গোল করেন। দলের মাহফুজ এবং শামীমের কিক বারে লেগে ফেরত আসে। খেলায় বিজয়ী দলের উজ্জল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন রাসেল, আয়োব হোসেন উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।