বর্তমান পরিপ্রেক্ষিত

রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে গোপালপুর ভাই ভাই ক্লাব জয়লাভ করেছে। রবিবার বিকোলে রায়পুর মাঠে অনুষ্ঠিত খেলায় গোপালপুর ভাই ভাই ক্লাব ১-০ চন্দ্রবাস ফুটবল একাদশকে পরাজিত করে।

গোপালপুর ভাই ভাই ক্লাবের ইব্রাহিম জয়সূচক গোলটি করেন। বিজয়ী দলের ইব্রাহিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহেদী হাসান, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল, উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন। এসময় প্রাক্তন খেলার আয়ুব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।