বর্তমান পরিপ্রেক্ষিত

রায়পুর ফুটবল টুর্নামেন্টে ভোমরদাহ ফুটবল একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

September 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে ভোমরদাহ ফুটবল একাদশ জয়লাভ করেছে।বৃহস্পতিবার রায়পুর মাঠে অনুষ্ঠিত খেলায় ভোমরদাহ ফুটবল একাদশ ১-০ গোলে গোভীপুর ফুটবল একাদশকে পরাজিত করে। সোহেল দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।