টপ নিউজ

রায়পুর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশণের রায়পুর গ্রামের ৪ জন নব্য হাফেজ সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

August 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা রাইপুর সামাজিক উন্নয়ন সংগঠন রায়পুর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে রায়পুর গ্রামের ৪ জন নব্য হাফেজ এবং তার পিতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

হাফেজ চারজন হলো খাঁ পাড়ার মোঃ শহীদ এর ছেলে হাফেজ মোঃ আব্দুল্লাহ, বিলপাড়ার আঃ শুকুর এর ছেলে হাফেজ মোঃ তামিম হাসান,স্কুল পাড়ার মোঃ শাহাবুদ্দিনের ছেলে হাফেজ ওমর ফারুক ও হাঠৎ পাড়ার মোঃ কাবুলের ছেলে মোঃ হাসান আলী।

শনিবার রাতে আমদাহ ইউপি সদস্য কাবুল আলীর সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোঃ তারিক হাসান রিপন, রাইপুর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মুফতি মাহবুবর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।