বর্তমান পরিপ্রেক্ষিত

রাষ্ট্রপতি জি­ল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মেহেরপুরের সকল মসজিদে বিশেষ মোনাজাত

By মেহেরপুর নিউজ

March 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মেহেরপুরের সকল মসজিদে দোয়া ও  বিশেষ মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরপুরের সকল মসজিদে অনুষ্ঠিত বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন স্ব স্ব মসজিদের ইমামগণ। জুম্মার নামাজে অংশগ্রহণকারি সকল ধর্মপ্রাণ মুসুল্লি এ বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৪৭ মিনিটে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান ইন্তেকাল করেন। আজ বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।