মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ায় খুশি ও সন্তুষ্ট প্রকাশ করার পাশাপাশি রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন মেহেরপুরশহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। আজ দুপুর আড়াইটার দিকে মেহেরপুর নিউজকে তিনি মোবাইল ফোনে এ প্রতিক্রিয়া জানান। যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যাবাদ জানয়িছেন তিনি।
উল্লেখ্য,জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, হত্যা, ধর্ষণসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অন্য দুটি অভিযোগে যাবজ্জীবন ও আরেকটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলার এটি চতুর্থরায়।