বর্তমান পরিপ্রেক্ষিত

রুদ্রনগর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণাধীন কাজের পরিদর্শন

By মেহেরপুর নিউজ

December 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলার রুদ্রনগর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মীরন।

বুধবার দুপুরের দিকে ইমতিয়াজ হোসেন মীরন রুদ্রনগর উত্তরপাড়া জামে মসজিদের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। মেহেরপুর জেলা পরিষদের ২ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে মসজিদের ওয়াল টাইলস এর কাজ করা হচ্ছে।