বর্তমান পরিপ্রেক্ষিত

রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কররণের উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির উদ্যোগ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কররণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূপেষ রঞ্জন রায়, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কল্যান পরিষদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষক নেতা ইদ্রিস আলী।