মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক ওয়ার্কশপের ২শ দিনে রেড ক্রিসেন্টের করণীয়’ শীর্ষক বিভিন্ন আলোচনা করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক ওয়ার্কশপের দ্বিতীয় দিনে এ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মিরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক,যুব রেড ক্রিসেন্ট এর খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ।