বর্তমান পরিপ্রেক্ষিত

রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা মূলতবি

By মেহেরপুর নিউজ

December 02, 2017

মেহেরপুর নিউজ, ০২ ডিসেম্বর: কোরাম পূর্ন না হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা মূলতবি ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট সভাপতি গোলাম রসুল, সহ-সভাপতি আতাউল হাকিম লাল মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার একরামুল হক হীরা, আসকার আলী, এ্যাড. শহিদ, শামীমা আরা হীরা উপস্থিত হয়েছিলেন। এরপরও কোরাম পূর্ন না হওয়ায় সভাপতি বার্ষিক সাধরণ সভা মূলতবি ঘোষনা করেন।

এর আগে সেখানে জাতীয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র পতাকা উত্তোলন করা হয়।