বর্তমান পরিপ্রেক্ষিত

রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলার নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ

By মেহেরপুর নিউজ

November 12, 2020

মেহেরপুর নিউজ :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রৈ-বার্ষিক নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদ।

বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকায় মোট ২৮৫ জনের নাম স্থান পেয়েছে। আগামী ৫ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিল ও নিষ্পত্তির দিন ধার্য করা হয়েছে, ১৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি শুরু চলবে ১৮ তারিখ পর্যন্ত। ১৯ তারিখে মনোনয়নপত্র দাখিল, ২১ নভেম্বর প্রার্থী মনোনয়নপত্র বাছাই, ২২ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ। পরদিন শুনানি ২৪ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন ভাইস চেয়ারম্যান, ১জন সেক্রেটারি এবং ৫ জন নির্বাহী সদস্য নির্বাচিত হবেন।